সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

মাছের গাড়ি থেকে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-২

মাছের গাড়ি থেকে ৮ হাজার পিছ ইয়াবা উদ্ধার , আটক-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে মাছ বোঝাই পিক আপে করে ইয়াবা পাচারে সময় ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১। এসময় পিক আপে তল্লাশী চালীয়ে ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার (৭ নভেম্বর) চিটাগাংরোডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যাব-১১ এর চেক পোষ্টে তাদের আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, মো. সালাউদ্দিন (২২) ও মো. সাহাব উদ্দিন (৪৮)। মাদক ব্যবসায়ী মো. সালাউদ্দিন এর বাড়ী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শামলাপুর গ্রামে। সে মাছ ব্যবসার আড়ালে টেকনাফ থেকে ঢাকায় ইয়াবা পরিবহনের সাথে জড়িত।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মো. সালাউদ্দিন জানায় দীর্ঘ ৮ বছর যাবৎ সে মাদক ব্যবসার সাথে জড়িত। সে ঢাকাসহ আশেপাশের জেলা নারায়ণগঞ্জ, গাজীপুরেও ইয়াবা সরবরাহ করে থাকে। মূলত মৎস্য ব্যবসার আড়ালে সে ইয়াবা ব্যবসা করে এবং মৎস্য ব্যবসা তার একটি ছদ্মবেশ মাত্র। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

About the author

SOFT PRO IT