নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রুপগঞ্জ সংবাদদাতা ) : রূপগঞ্জে ঝোপের ভিতর থেকে অজ্ঞাত এক যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ নভেম্বর) দুপুরে পূর্বাচল উপ-শহরের ১০ নং সেক্টরের হারার বাড়ি এলাকা থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করা হয়।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজাউল হক জানান, পূর্বাচল উপ-শহরের ১০ সেক্টরের হারার বাড়ি এলাকার রাস্তার পাশে একটি ঝোপে অজ্ঞাত এক যুবতীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেন। লাশের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

About the author

SOFT PRO IT