বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদক ছাড়তে হবে নয়তো বন্দর ছাড়তে হবে : ওসি আজহার

মাদক ছাড়তে হবে নয়তো বন্দর ছাড়তে হবে : ওসি আজহার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দর থানার নবাগত ওসি আজহারুল ইসলাম সরকার(পিপিএম) করা হুশিয়ারী, মাদকের সাথে সম্পৃক্ত যারা মাদক ছাড়েন নয়তো বন্দর ছাড়েন।

মঙ্গলবার বন্দর থানার অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি আরো বলেন, মাদক একটি পরিবারের শত্রু সমাজের শত্রু ও দেশের শত্রু। মাদক মুক্ত বন্দর গড়তে যা করনীয় আমি করবো তবু কোন মাদক ব্যবসায়ীকে মাথা চারা দিয়ে উঠতে দেবো না। মাদকের সাথে সম্পৃক্ত থাকিলে যেকোন পেশারই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে যে সকল ক্রাইম হচ্ছে তার সাথে মাদকের স্পৃক্ততা আছে যার ফলে ক্রাইমকে দমন করতে হলে প্রথমে মাদককে দমন করতে হবে। আমি আমার ফোর্সদের সবসময় বলি মাদকের সাথে কোন আপস নেই কে বা কারা মাদকের সাথে আছে আমার দেখার বিষয় না মাদক পেলে তাকে আইনের আওতায় আনা আমাদের দায়িত্ব।

About the author

SOFT PRO IT