রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রুপগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত-২৫

রুপগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত-২৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে বাসচালকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৭ নভেম্বর) সকালে রংপুর থেকে চট্রগ্রামগামী যাত্রীবাহী বাসটি ( ঢাকা মেট্রো-ব-১১-৬৯৭৯) কালাদী এলাকায় পৌঁছালে মাল বোঝাই ট্রাকের (বগুড়া-ট-১১-০৯৫৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

আহতদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভোলাব তদন্ত কেন্দ্রের এসআই ছাব্বির আহমেদ বলেন, দুর্ঘটনার কারণে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পরে সাড়ে ৮টার দিকে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

About the author

SOFT PRO IT