নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সরকারের প্রধান প্রতিপক্ষ এখন জনগন : শিপলু

সরকারের প্রধান প্রতিপক্ষ এখন জনগন : শিপলু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা মাকিদ মোস্তাকিম শিপলু বলেন, সরকারের প্রধান প্রতিপক্ষ এখন জনগন তারা সংলাপের নামে প্রতারনা শুরু করেছে। এই সংলাপ দিয়ে দেশের মানুষের অধিকার কখনই আদায় হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র উদ্ধারে রাজপথে থাকতে হবে। নতুবা সরকার দেশে এক দলীয় শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে সফল হবে। তাই আমি সকলের প্রতি আহবান করবো জনগনের অধিকার ও দেশে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আন্দোলনের কোন বিকল্প নেই।

সোমবার (৫ নভেম্বর) বাদ আছর মিশনপাড়াস্থ সোনারগাঁ ভবনে যৌথ সভায় স্বেচ্ছাসেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু এ সমব কথা বলেন। মহানগর বিএনপির সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনুর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, হাজী নুরুউদ্দিন, সাধারণ সম্পাদক এটিএম কামাল, সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকু, কোষাধক্ষ হান্নান সরকার, মহানগর বিএনপি নেতা কামরুজ্জামান বাবু, সুলতান আহম্মেদ।

এ সময় আরও উপস্থিত ছিলো, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, এড. মেহেবুব আরিফুল শিমু, তরিকুল ইসলাম বুলবুল, আনিছ মিয়া, যুবদল নেতা মোস্তাফিজুর রহমান পাবেল, নাছির আহম্মেদ, মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাহরিয়ার চৌধুরী ইমন, আব্দুর রশিদ হাওলাদার, মহানগর ওলামা দলের নেতা হাফেজ শিব্বির আহম্মেদ।

About the author

SOFT PRO IT