সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে তিন থানার ওসি বদল

নারায়ণগঞ্জে তিন থানার ওসি বদল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : তফসিল ঘোষণার পূর্বেই নারায়ণগঞ্জে তিন থানার (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সরিয়ে নতুন তিনজনকে স্থলাভিষক্ত করা হয়েছে। সোমবার (৫ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ, বন্দর ও আড়াইহাজার থানায় নতুন ভারপ্রাপ্ত কর্তকর্তা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন বলে নিশ্চিত হওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বন্দর থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) শাহিন মন্ডলকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সরিয়ে নিয়ে তার স্থলাভিষক্ত করা হয়েছে আজহারুল ইসলাম সরকারকে। আড়াইহাজার থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল হককে ডিএসবিতে সরিয়ে নিয়ে তার স্থলাভিষক্ত করা হয়েছে আখতার হোসেন। এছাড়া সিদ্ধিরগঞ্জ আখতার থানা পুলিশের অফিসার-ইন-চার্জ (ওসি) আব্দুস সাত্তারকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশে সরিয়ে নিয়ে তার স্থলাভিষক্ত করা হয়েছে শাহীন শাহ্ পারভেজকে। তিনি ইতোপূর্বে সদর মডেল থানায় ছিলেন।

অপরদিকে গুঞ্জন রয়েছে, জেলার আরও তিনটি থানায়ও রদবদল করা হতে পারে। তবে, হুট করে এই রদবদলের কী এমন কারণ সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, নির্বাচনকে সামনে রেখেই এই রদবল করা হচ্ছে।

About the author

SOFT PRO IT