বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদুল্লাহ আর নেই

বন্দরে জাতীর শ্রেষ্ঠ সন্তান শহীদুল্লাহ আর নেই
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : সবাইকে কান্নার জলে ভসিয়ে দিয়ে বন্দর থানা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ আর নেই। ইন্নালিল্লাহি—–রাজিউন। রোববার রাতে ঢাকা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

সোমবার (৫ নভেম্বর) দুপুরে নবীগঞ্জ বাগ-এ-জান্নাত কবরস্থানে রাষ্ট্রিয় মর্যাদায় মরহুমের লাশ দাফন করা হয়। মরহুমের জানাজায় অশ নেন কেন্দ্রীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান তথা মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন, বন্দর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল লতিফ, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমসহ কয়েক হাজার মুসল্লীবৃন্দ।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা তথা প্রথম শ্রেনীর বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট পিন্টু বেপারী মরহুমের কফিনে সরকারের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

About the author

SOFT PRO IT