নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তোমাদের মাঝে নাসিম ওসমানের স্মৃতি খুঁজে পাই : পারভিন ওসমান

তোমাদের মাঝে নাসিম ওসমানের স্মৃতি খুঁজে পাই : পারভিন ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : প্রয়াত সাংসদ নাসিম ওসমানের সহধর্মিণী পারভিন ওসমান বলেছেন, তোমাদের মাঝেই আমি নাসিম ওসমানের স্মৃতি খুঁজে পাই । তোমরা লেখাপড়ায় মনোযোগী হও, ভালো করে পড়াশুনা কর, দেখবে তোমরাই আগামীতে মন্ত্রী করে। এটা আমার বিশ্বাস। তোমার শিক্ষার মাঝে মনোনিবেশ থাকলে একদিন অবশ্যই আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।

আল-মানার ইসলামী কিন্ডারগার্টেন ও মাদ্রাসার উদ্যোগে ২০১৮ সালের প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও প্রয়াত নারায়নগঞ্জ-৫ আসনের চারবারের নির্বাচিত সাংসদ আলহাজ্ব নাসিম ওসমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩রা নভেম্বর) বিকালে বন্দর থানার দাশেরগাঁস্থ আল-মানার মাদ্রাসা প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি’র বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

বন্দর থানা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি এড.শাহ আলি মো. পিন্টু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা মহিলা পার্টির সভাপতি শারমিন ইসলাম, জেলা যুবসমাজের সভাপতি শাহাদত হোসেন রুপু, মহানগর যুবসমাজের যুগ্ম সম্পাদক ফয়সাল উল্লাহ, মহানগর ছাত্রসমাজের আহ্বায়ক মো. শাহ-আলম সবুজ।

তিনি আরো বলেন, আপনাদের সকলের ভালোবাসায় বুঝা যায় নাসিম ওসমান কত বড় মনের নেতা ছিলেন। আমি দেখেছি তিনি সবসময় শিশুদের সাথে খেলা করতে ভালবাসতেন।  আমারও আদরের ছোট একটি নাতী আছে। ওর জন্যও তোমরা সবাই দোয়া করবে। তোমরা সকলেই বাবা মায়ের কথা শুনবে।

আল-মানার ইসলামী কিন্ডারগার্টেন ও মাদ্রাসা পরিচালনা পরিষদ সভাপতি নাজিম উদ্দিন, অধ্যক্ষ কাজী ইরন,মাদ্রাসার সহকারী শিক্ষক সৌরভ হোসেন, জেলা শ্রমিক পার্টির সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,যুব সংহতি নেতা শরিফ শাহ,মো. শাহজালাল, মো. রবিউল, মো. কচি, মো. মামুন,মাইকেল বাবু,মো. রুপক,শাহ-আলম, আরিফ প্রমূখ।

About the author

SOFT PRO IT