বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবাসহ গ্রেফতার-৪

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ৮৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ।  বৃহস্পতিবার রাতে পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে সুদূর সুনামগঞ্জ এলাকার দোয়ারাবাজার এলাকার মো. বাবুল মিয়ার ছেলে মো. কামাল, ফরাজিকান্দা এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. সাগর, মৃত মোবারক হোসেনের ছেলে সোহেল ও একই এলাকার মো. জুলহাস মিয়ার ছেলে শ্যামল ।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়, অভিযানে বন্দর থানার পিএস আই আলিম ও এস আই হামিদুলের নেতৃত্বে থানার ফরাজীকান্দা এলাকা হতে সাগর ও সোহেলকে ৫৫পিছ ও শ্যামলকে ১৫পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরাপর অভিযানে থানার এস আই সায়েদুলের নেতৃত্বে কামলকে আরো ১৫পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বন্দর থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে। ধৃতদের শুক্রবার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরণ করা  হয়।

About the author

SOFT PRO IT