বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

বন্দরে শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে উপজেলা শিক্ষা অফিসার ফেরদৌস আরা বেগমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১লা নভেম্বর) বিকেলে বন্দর উপজেলা অডিটিউরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বন্দর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের আয়োজনে এ বিদায়ী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জেলা সহকারী শিক্ষা অফিসার মজিব আলম, শাহানা বেগম, বন্দর থানা অফিসার ইনচার্জ একেএম শাহীন মন্ডল, বন্দর উপজেলা ভুমি অফিসার রোমানা আক্তার, স্বাস্থ্য কর্মকতা আব্দুল কাদের, প্রাণীসম্পদ অফিসার ফারুক আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার আ ক ম নুরুল আমিন, উপজেলা সহকারী-শিক্ষা অফিসার তাসলিমা আক্তার, মাহবুবুর রহমান প্রমূখ।

About the author

SOFT PRO IT