রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার ও মাদকসেবীর সাজা

রূপগঞ্জ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ফারুক মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও মকবুল হোসেন নামে আরেক মাদক সেবীকে     কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। বুধবার (৩১ অক্টোবর) সকালে চণপাড়া এলাকা থেকে ফারুক মিয়াকে ও মাছিমপুর এলাকা থেকে মকবুল হোসেনকে গ্রেফতার করা হয়।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই রূপন চন্দ্র সরকার জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময় ফারুক মিয়াকে ২০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে, মাছিমপুর এলাকা থেকে মকবুল হোসেনকে ইয়াবা সেবন করার সময় ২ পিছ ইয়াবাসহ  গ্রেফতার করা হয়। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

About the author

SOFT PRO IT