রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত

রুপগঞ্জে নারীসহ ৫ জনকে পিটিয়ে আহত

পিটিয়ে আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে প্রতিপক্ষের লোকজন রোকসানা আক্তার নামে এক বিধবার বাড়ির রাস্তা বন্ধ করে জোরপূর্বক পাকা ভবন নির্মাণ করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন বিধবা নারীসহ ৫ জনকে পিটিয়ে আহত করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকায়।

বিধবা রোকসানা আক্তার জানান, একই এলাকার মানছুরার সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে  মানছুরাসহ তার লোকজন রোকসানার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে পাকা ভবণ নির্মান করার চেষ্টা চালায়। এ সময় রোকসানা আক্তার বাঁধা দিতে গেলে মীর মোশারফ হোসেন, তৈয়বুর, জয়নালসহ ৭/৮ জন  রোকসানা আক্তারের উপর হামলা চালায়। তার ডাক চিৎকার তার বৃদ্ধ মা, দুই ছেলেও মেয়ে আগাইয়া আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  ভর্তি করান। মানছুরার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিজেদের জমিতে আমরা ভবণ নির্মান করছি।  তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা বলে দাবী করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT