বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বন্দরে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : সৃজনে উন্নয়নে বাংলাদেশ এ শ্লোগানকে সামনে রেখে বন্দর উপজেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক উৎসব উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় র‌্যালীটি বন্দর উপজেলা প্রাঙ্গন থেকে বের হয়েছে মদনগঞ্জ এর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীণ করে বন্দর উপজেলা পরিষদে এসে মিলিত হয়ে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় রুপ নেয়।

এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মুকুল। বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. ফারুক আহমেদ, কৃষি অফিসার ডা. মোস্তফা এমরান, মাধ্যমিক শিক্ষা অফিসার আ.ক,ম নুরুল আলম, উপজেলা পল্লী উন্নয়ণ কর্মকর্তা আবু জাফর, মহিলালীগনেত্রী হোসনেআরা, সালমা বেগমসহ উপজেলা কর্মকর্তা ও বিভিন্ন সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

About the author

SOFT PRO IT