বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ইয়াবা-গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় মাদক ব্যবসায়ী কাছ থেকে ৫৪ পিছ ইয়াবা ট্যাবলেট ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করলেও পালিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেছে আরো ২ মাদক ব্যবসায়ী।

সোমবার বিকেলে বন্দর থানার একরামপুর ইস্পাহানী নদীর পাড় ও রাতে একরামপুর সুইপার কলোনী এলাকা থেকে এদেরকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ৬২(১০)১৮ ও  ৬৩(১০)১৮।

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার এএসআই ইলিয়াছ খানসহ সঙ্গীয় র্ফোস সোমবার বিকেলে একরামপুর ইস্পাহানী নদীর পাড়ে অভিযান চালিয়ে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে আবুল কাশেম (৪৬) ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নবীগঞ্জ মাঠপাড়া এলাকার মৃত নাছির মিয়ার ছেলে কালা মানিক (২৬) একরামপুর ইস্পাহানী এলাকার মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে হৃদয় (১৯)কে গ্রেফতার করতে সক্ষম হলেও পালিয়ে যায় একই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হবি মিযার ছেলে মাদক স¤্রাট শুক্কুর (৩৭) ও একই এলাকার দুলাল মিয়ার হাসান (২৫)।

এ ছাড়াও বন্দর থানার উপ-পরিদর্শক শাখাওয়াত হোসেনসহ সঙ্গীয় র্ফোস রাতে একরামপুর সুইপার কলোনী সামনে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ নবীগঞ্জ কদম রসুল কলেজ এলাকার মৃত ইব্রাহীম মিয়ার ছেলে এতিম সুমন (২৯) ও ২৫ গ্রাম গাঁজাসহ একরামপুর পৌরসভা এলাকার মৃত সামছুদ্দিন মিয়ার ছেলে রমজান (৪২)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মাদক মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

About the author

SOFT PRO IT