রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোন নির্বাচন নয় : খোরশেদ

খোরশেদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : জিয়া চ্যারিট্যাবল মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাজার প্রতিবাদে বিএনপির কর্মসূচী থেকে জেলা বিএনপির সাধারন সম্পাদক মামুন মাহমুদকে গ্রেফতারের তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দাবী করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

এক প্রতিবাদ বার্তায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন,  যে দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার নেই সে দেশে কিভাবে গ্রহন যোগ্য নির্বাচন সম্ভব? আসলে আওয়ামী লীগ সবার অংশ গ্রহনে গ্রহন যোগ্য নির্বাচন চায় না। খোরশেদ আরো বলেন, যতই সংলাপের ফাদ পাতা হোক খালেদা জিয়ার মুক্তি ছাড়া কোন নির্বাচন দেশবাসী মেনে নিবে না।তিনি অবিলম্বে মামুন মাহমুদ,আমির হোসেন,কাজী সোহাহ,মশিউর রহমান রনি সহ সকল নেতাকর্মীর মুক্তি দাবী করেন।

এামুন মাহমুদকে গ্রেফতারের আরো প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মন্তাজ উদ্দিন মন্তু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশো, সহ-সভাপতি মনোয়ার হোসেন শোখন, সানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সাগর প্রধান প্রমুখ।

About the author

SOFT PRO IT