অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

চাঁদপুরে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত

চাঁদপুরে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( চাঁদপুর সংবাদ দাতা ) : টেকসই উন্নয়ন স্বাস্থ্য সম্মত স্যানিটেশন এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদযাপন উপলক্ষ্যে র‌্যালী বের করা হয়। এ উপলক্ষে ৩০ অক্টোবর মঙ্গলবার  সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল ইসলাম ইমন, সহকারি কমিশনার (ভূমি) শুভাশীষ ঘোষ, মতলব উত্তর থানার ওসি মো. কবির হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. ইকবাল হোসেন ভূঁঞা, জনস্বাস্থ্য প্রকৌশলী সজীব চন্দ্র বিশ্বাস, দূর্গাপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আবুল খায়ের, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম খান, সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়কারি জাহাঙ্গীর আলম, সহকারি শিক্ষা অফিসার মোজাম্মেল হক, মাহফুজ মিয়াসহ কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী।

About the author

SOFT PRO IT