জাতীয় সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পরিবহন শ্রমিকদের ২১ দিনের আল্টিমেটাম, মঙ্গলবার থেকে চলবে গণপরিবহন

পরিবহন শ্রমিকদের ২১ দিনের আল্টিমেটাম, মঙ্গলবার থেকে চলবে গণপরিবহন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সড়ক পরিবহন আইন-২০১৮-এর সংস্কারসহ ৮ দফা দাবিতে নতুন করে ২১ দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে নির্ধারিত সময় শেষে আরও ৯৬ ঘণ্টার ধর্মঘট পালন করবে শ্রমিক ফেডারেশন। ২৯ অক্টোবর সোমবার বিকালে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী গণমাধ্যমেকে এ তথ্য জানান।

ওসমান আলী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮-এর সংস্কারসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট ৩০ অক্টোবর মঙ্গলবার সকালে শেষ হচ্ছে। কাল থেকে ২১ দিন গণপরিবহণ চলাচল করবে।

এ সময়ের মধ্যে আমরা সরকারকে আমাদের দাবির ব্যাপারে অবহিত করবো। সরকারকে লিখিত ও মৌখিক ভাবেও জানানোর চেষ্টা করবো।  আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে ২১ দিন পর আবারও ৯৬ ঘণ্টার ধর্মঘটে যাবো।

ওসমান আলী আরো বলেন,  এই ২১ দিনের মধ্যে আমরা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ও দেশের বড় বড় টার্মিনালগুলোতে মিটিং মিছিল ও সমাবেশ করবো। সেখানে জনগণকে সম্পৃক্ত করতে পোস্টার, লিফলেট বিতরণ করা হবে।

এর আগে টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনকালে সাধারণ যাত্রীদের সঙ্গে বেপরোয়া আচরণ করে পরিবহন শ্রমিকরা। রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও চালকদের পথরোধ করে তারা মবিল মাখিয়ে দেয়। এমনকি চালকদের শারীরিক ভাবে হেনস্তা করার পাশাপাশি গাড়িতে থাকা যাত্রীদের নামিয়ে দেওয়ার ঘটনা ঘটছে।

About the author

SOFT PRO IT