রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  রূপগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরী এর আয়োজনে বিনামূল্যে চক্ষূ চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  সোমবার (২৯ অক্টোবর) সকালে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামূড়া এলাকায়  হাজী মোজাম্মেল হক ভুঁইয়া কারিগরি স্কুলে চক্ষূ শিবিরের কার্যক্রম উদ্বোধন করেন, গ্যাজেটভুক্ত সমাজসেব আলহাজ্ব লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া।

এ সময় উপস্থিত ছিলেন, কলামিষ্ট ও গবেষক ও রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  লায়ন মীর আব্দুল আলীম, লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরীর প্রাক্তন ক্যাবিনেট সেক্্েরটারী (ডিএওয়ান) মো. ফরিদুল হক, বর্তমান সভাপতি সাজেদুর রহমান, সাবেক সভাপতি  লায়ন হরে রাম দাস,  লায়ন মারুফ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান ভুঁইয়া, লায়ন শামীম মাহবুব, আল রাফি হাসপাতালের পরিচালক আব্দুল মতিন, শিল্পপতি শাহীন ভূঁইয়া স্বপন প্রমূখ।

About the author

SOFT PRO IT