রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রায়ের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রায়ের প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সরকারের পাতানো রায় বাতিল ও নি:শ^র্ত মুক্তির দাবিতে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতাকর্মীরা পৃথক স্থানে বিক্ষোভ মিছিল বের করে। সোমবার সকালে উপজেলার পোনাব এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে ও দুপুরে মুড়াপাড়া মঠেরঘাট এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে তারা পৃথক মিছিল বের করেন।

জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খায়রুল কবির সজীবের নেতৃত্বে পানাব এলাকায় ছাত্রদল নেতা মেহেদী  সেলিম, সালাউদ্দিন, নুর মুহাম্মদ, সারোয়ার, তামিম, মামুন, আল আমিন ফেরদাউস, মাসুম, মানসুর, সাব্বির, রাশিদুল, শফিকুল, তানব্বীর, তুষার, সুমন, ফিরোজ, জাহাঙ্গীর, নাদিম, মহিউদ্দীন, শাকিল, বাবু প্রমুখ। মুড়াপাড়া মঠেরঘাট সামনে বের হওয়া মিছিলে নেতৃত্ব দেন, ছাত্রদল নেতা আবু মোহাম্মদ মাসুম।

About the author

SOFT PRO IT