সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে দুইটি হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সোনারগাঁয়ে দুইটি হাসপাতালকে ভ্রাম্যমান আদালতের জরিমানা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত দুইটি বেসরকারী হাসপাতালকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ডাক্তার সাজ্জাদ হোসেন সুমনের ভুল চিকিৎসায় শিশু মৃত্যু, হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায়, অপরিচ্ছন্নতার কারনে সেবা (নতুন সেবা) জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা এবং অপরিচ্ছন্নতা ও ডাক্তার এস এম ফজলুল করিমের অনুপস্থিতিতে তার নিজস্ব পেইডে অগ্রিম সাইন করার অপরাধে সোনারগাঁ সেবা জেনারেল হাসপাতালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সোনারগাঁ থানা পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

About the author

SOFT PRO IT