সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে ট্রাক চাপায় নারী নিহত

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সোনারগাঁয়ে ট্রাক চাপায় পারভীন বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছে। রোববার (২৮ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। এলাকাবাসী ট্রাকটি (ঢাকা মেট্রো-ন ১৩৬৪০১) আটক করতে পারলেও গাড়ীর চালক ও হেলপার পালিয়ে গেছে।

নিহত পারভীন বেগম উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া (জুমাবাড়ি) গ্রামের মহিউদ্দিনের স্ত্রী।

এলাকাবাসী জানায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের চরপাড়া গ্রামে নিহত পারভীন বেগম তার জ্যাকে নিয়ে রোববার সকালে তার ছেলের বউকে পাশ্ববর্তী চরপাড়া যাওয়ার পথে চরপাড়া দৌলত হাজীর বাড়ির সামনে বারদী থেকে ঢাকাগামী একটি গ্যাস সিলেন্ডার বহনকারী ট্রাক (ঢাকা মেট্রো-ন ১৩৬৪০১) পারভীন আক্তারকে চাপা দেয়।

এসময় এলাকাবাসী পারভীন আক্তারকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়। ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনার পর বিষয়টি স্থানীয় চেযারম্যানের মাধ্যমে মিমাংসার আশ্বাসে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করে।

কাচঁপুর হেইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বলেন, ঘটনাটি শওনেছি। বিষয়টি এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মিমাংসার আশ্বাসে ময়নাতদন্ত করতে রাজি হয়নি নিহতের পরিবার।

About the author

SOFT PRO IT