বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মদনগঞ্জে মা পোল্ট্রি ফার্মে চুরি

চুরি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরের মদনগঞ্জে মা পোল্ট্রি ফার্মে চুরি সংঘটিত হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) রাতে কোন এক সময়ে অজ্ঞাতনামা চোরের দল মদনগঞ্জ লক্ষ্যারচর একটি ফার্ম থেকে এ চুরির ঘটনাটি ঘটিয়েছে। এ ব্যাপারে মা পোল্ট্রি ফার্মের প্রোপাইর জহিরুল হক বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ মদনগঞ্জ লক্ষ্যারচর এলাকার মৃত হাজী সাবের আলীর ছেলে জহিরুল হক মা পোল্ট্রি ফার্মের ব্যবসা করে আসছে। ইতিপূর্বে তারই পার্শ্ববর্তী প্রতিবেশী নাছির মিয়ার সাথে তার পূর্বশত্রুতা চলছিল। এর ধরাবাহিকতায়, শুক্রবার রাতে কোন এক সময়ে অজ্ঞাতনামা চোরের দল শত্রুতাবশত: তার ফার্মের সমস্ত মুরগি চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ৩০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জহিরুল ধারনা করছেন নাছির শত্রুতাবশত: তাকে সর্বশান্ত করতেই এই চুরির সহযোগীতা করতে পারে।

About the author

SOFT PRO IT