সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে এমপি খোকার জন্য বিভিন্ন মসজিদে দোয়া

এমপি খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় সম্প্রতি প্রতি শুক্রবার (২৬ অক্টোবর) উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। এসময় সংক্ষিপ্ত আলোচনায় এলাকাবাসী এমপি খোকার উন্নয়নমূলক কর্মকান্ডগুলো তুলে ধরছেন। এতে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে বলে জানা গেছে।

উপজেলা যুব সংহতি নেতা কাজী নাজমুল ইসলাম লিটু জানান, জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত প্রায় ৫ বছরে গোটা উপজেলায় রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, মন্দির, চিতাশালা, শিল্প কলকারখানা সহ সকল ভালো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছেন। তার উন্নয়নের ছোঁয়ায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নেও ব্যাপক পরিবর্তন এসেছে। তাই সম্প্রতি প্রতি শুক্রবার এলাকাবাসী এই ইউনিয়নের বিভিন্ন মসজিদে এমপি খোকার দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করছে।

ইতিমধ্যে কাফুরদী জামে মসজিদ, উলুকান্দা জামে মসজিদ, দুলুবেরকান্দি জামে মসজিদ, মাঝেরচর দক্ষিনপাড়া জামে মসজিদ ও নয়াগাঁও জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় লিয়াকত হোসেন খোকাকে আবারো সোনারগাঁয়ের এমপি হিসেবে কবুল করার জন্য এলাকাবাসী আল্লাহর দরবারে কায়মনোবাক্যে প্রার্থনা করেছে।

About the author

SOFT PRO IT