নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে মরিয়ম (১৭) নামে এক স্কুল ছাত্রীর গলায় ফাঁস দেয়া লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) দুপুরের কদমতলী নয়াপাড়া এলাকা লাশটি উদ্ধার করা হয়। মরিয়ম কদমতলী এম ডব্লিউ উচ্চ বিদালয়ের ১০ শ্রেনীর ছাত্রী ছিলো।

আত্মহননকারী মরিয়ম বরগুনা জেলার আমতলী থানার সোনাখালী এলাকার মৃত মাসুদের মেয়ে এবং কদমতলী নয়াপাড়া এলাকার কাঞ্চনের বাড়ীর ভাড়াটিয়া।

জানা গেছে, আত্মহননকারী মরিয়মের মা মাহিনুর বেগম ও বড়ভাই মালেক কর্মস্থল থেকে দুপুরের বিরতিতে বাসায় উদ্দ্যেশে আসেন। বাসায় এসে অনেকক্ষন দরজায় ধাক্কা-ধাক্কি করার পর ভিতর থেকে দরজা না খুলায় তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ দুপুর সাড়ে ৩টার দিকে এসে দরজা খুলে ভিতরে প্রবেশ করে ফ্যানের সাথে ওড়না দিয়ে প্যাঁচানো গলায় ফাঁস দেয়া সুমির ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT