বন্দর সদ্যপ্রাপ্ত

বন্দরে বসুন্ধরা কোম্পানীর শ্রমিক নিহত

narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে মদনগঞ্জ বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানীর জাহাজের ঢাকনা লাগাতে গিয়ে ইলিয়াস(৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৪ অক্টোবর) রাতে থানার মদনগঞ্জ এলাকার বসুন্ধরার জেডিতে এমভি সুলতানা-২ নামের জাহাজটিতে এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত ইলিয়াছ সুদূর গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার জোনাসপুর এলাকার জাকারিয়া শেখের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ বসুন্ধরা কোম্পানী লি. এর মালামাল লোড-আনলোড শ্রমিক হিসেবে কাজ করে আসছে। এ ব্যাপারে বন্দর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। যার মামলা নং ২৭(১০)১৮ইং।

সুত্র মতে, বুধবার রাতে এম ভি সুলতানা-২ নামের জাহাজটি বসুন্ধরা কোম্পানির মালামাল আনলোড করে জেডিতে পৌছায়। ওই কোম্পানীর শ্রমিক ইলিয়াস জাহাজের ঢাকনার হ্যাশ বন্ধ করতে গিয়ে পা পিছলে জাহাজের নিজে পড়ে যায়। এতে তার মাথায় মারাত্মক জখম হয়। পরে সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করে বসুন্ধরার নিজস্ব চিকিৎসালয়ে চিকিৎসা শেষে নারায়গঞ্জ খানপুর হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সে ১ঘন্টা চিকিৎসাধীন থাকার পর মৃত্যুবরন করেন।

About the author

SOFT PRO IT