সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক পঙ্গু ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সকালে বার্মাস্ট্যান্ড এলাকার একটি পুকুরে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে সিদ্ধিরগঞ্জ থানার এস আই জসিম উদ্দিন লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

এদিকে লাশ উদ্ধারের খবরে জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (ক) সার্কেল  মেহেদি ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুস সাত্তার মিয়া, পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ও পরিদর্শক (অপারেশন) আব্দুল আজিজ ঘটনাস্থাল পরিদর্ষন করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার মিয়া লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। তবে  হত্যাকান্ড নাকি মৃত্যু হয়েছে ময়না তদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।

About the author

SOFT PRO IT