সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ আটক-২

অস্ত্রসহ আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ে অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে পুলিশ। বৃধবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার গোয়ালদী এলাকা থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি শর্টগান ও একটি ইয়ারগান উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলো, গোয়ালদি এলাকার রফিকুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩২) এবং তার সহযোগি একই এলাকার নূরুল ইসলামের ছেলে মাহফুজুর রহমান (৩৫)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম মিয়া। তিনি জানান, বুধবার দিনগত রাত ২ টার দিকে ওয়ারেন্টুভূক্ত আসামী মাসুদ রানাকে গ্রেতারে অভিযান চালানো হয়। এসময় তাকেসহ তার সহযোগি মাহফুজুর রহমানের থেকে ৪ রাউন্ড গুলিসহ শর্টগান ও একটি ইয়ারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT