সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

সোনারগাঁয়ের মাসুদ রানা ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত

সোনারগাঁয়ের মাসুদ রানা ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : ঢাকা বিভাগে প্রাথমিক শিক্ষা প্রশাসনে শ্রেষ্ঠ কর্মচারী হিসেবে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৮ পেয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুদ রানা। ঢাকা বিভাগীয় কমিশনার কে এম আলী আজম ও প্রাথমিক শিক্ষার ঢাকা বিভাগীয় উপপরিচালক ইন্দু ভূষন দেব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে।

সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিখিল চন্দ্র বিশ্বাস জানান, সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুদ রানা ২০১৮ সালে প্রথমে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা পদক পেয়েছিলেন। এরপর তিনি জেলা ও ঢাকা বিভাগেও শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়ে জাতীয় শিক্ষা পদক ২০১৮ পেয়েছেন।

মোহাম্মদ মাসুদ রানা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হওয়ায় তাকে নারায়ণগঞ্জ জেলা ও সোনারগাঁ উপজেলার সকল শিক্ষক এবং শিক্ষানুরাগী মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

About the author

SOFT PRO IT