বন্দর সদ্যপ্রাপ্ত

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দরে ১শ ১৫পিছ ইয়াবা ট্যবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। ধৃতরা হচ্ছে বাড়ইপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে পলাশ(৩০),  একই এলাকার মৃত ফজল মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক(৩২) ও দাসেরগাও এলাকার আব্দুর আজিজের ছেলে রিফাত(৩৩)। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে।

জানাগেছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার এসআই মোহাম্মদ আলী আমিরাদ এলাকায় মাদক বিক্রিকালে মাদক ব্যবসায়ী পলাশ ও রাজ্জাককে ৬৫পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। একই সময়ে পৃথক অভিযানে বন্দর থানার এসআই সাইয়েদুর দাসেরগাও এলাকা থেকে মাদক ব্যবসায়ী রিফাতের কাছ থেকে ২৫পিছ ইয়াবাসহ আটক হয়। অপরাপর অভিযানে ধামগড় ফাঁড়ীর এএসআই আমিরুল ইসলাম তাজপুর এলাকা থেকে মাদক ব্যবসায়ী জুয়েলের কাছ থেকে ২৫পিছ ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়।

ধৃতদের বুধবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়।

About the author

SOFT PRO IT