আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে ৫৩ পিস ইয়াবাসহ আটক-১

ইয়াবাসহ গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে ৫৩ পিস ইয়াবা সহ ইব্রাহিম (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে স্থানীয় কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে আটক করা হয়। ইব্রাহিম নোয়াখালী জেলার বেগমগঞ্জথানাধীন রফিকপুর এলাকার মৃত জাকিরের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাকে নারায়ণগঞ্জের আদালতে পাঠনো হয়। আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ আবদুল হক মামলার বিষয়টি নিশ্চিত করেন।

About the author

SOFT PRO IT