রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মাদক নির্মূল কমিটির উপদেষ্টার পুত্র ইয়াবাসহ গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে মাদক নির্মূল কমিটির প্রধান উপদেষ্টার পুত্র সজীব মিয়া ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে। ২১ অক্টোবর রবিবার সকালে তাকে তেতলাবো এলাকা থেকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক মঞ্জুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, তারাব পৌরসভার তেতলাবো এলাকার মাদক নির্মূল কমিটির প্রধান উপদেষ্টা হিসাবে আজিজুর মাতবর দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। আর এ সুযোগকে কাজে লাগিয়ে তার পুত্র সজীব মিয়া দীর্ঘদিন ধরে ইয়াবার কারবার চালিয়ে আসছে।

রবিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আজিজুল মাতবরের বাড়িতে অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবাসহ তার পুত্র সজীব মিয়াকে গ্রেফতার করা হয়। পুলিশ বাদী হয়ে সজীবের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।

About the author

SOFT PRO IT