অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বদলগাছীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ রাজিব আটক

নওগাঁ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নওগাঁ প্রতিনিধি ) : নওগাঁর বদলগাছীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। ২০ অক্টোবর শনিবার সকাল ১০ টার দিকে বদলগাছী চারমাথার মোড়ে মোটরসাইকেল যোগে ফেন্সিডিল বহনকালে বদলগাছী থানার এএসআই মিলন গোপন সংবাদের ভিত্তিতে তাদের পথরোধ করে ৫০ বোতল ফেন্সিডিলসহ রাজিব মিয়া (২৮) কে আটক করে। অপর দিকে মোটর সাইকেল চালক পালিয়ে যেতে সক্ষম হয়। আটককৃত রাজিব মিয়া ঢাকা সাভার তালবাগ থানার ওয়াহেদ মিয়ার পুত্র বলে জানা যায়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT