নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সেলিম ওসমানের উদ্যোগে মহাসমাবেশে নেতাকর্মীদের যোগদান

সেলিম ওসমানের উদ্যোগে মহাসমাবেশে নেতাকর্মীদের যোগদান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগ ও জেলা এবং মহানগর জাতীয় পার্টির নেতৃত্বে হাজারো নেতাকর্মী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে যোগ দিয়েছেন।

২০ অক্টোবর শনিবার সকাল ৭টা থেকে নারায়ণগঞ্জ এবং বন্দরের বিভিন্ন স্পটে জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা জড়ো হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সংসদ সদস্য সেলিম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জ ও বন্দর থেকে নেতাকর্মীরা ঢাকায় মহাসমাবেশে যোগদান করেন।

ঢাকায় জাতীয় পার্টি, শ্রমিক পার্টি, যুবসংহতি, ছাত্র সমাজ, সেচ্ছাসেবক পার্টির নেতাকর্মীরা  সেলিম ওসমানের ছবি সংবলিত বিভিন্ন রঙের ব্যানার, ফেস্টুন সংবলিত খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে। এক পর্যায় এমপি সেলিম ওসামনের ছবি সংবলিত ফেস্টুনে ছেয়ে যায় সমাবেশ স্থল। এ সময় মঞ্চ থেকে সেলিম ওসমানের উদ্যোগে সমাবেশে যোগ দেওয়া বিশাল মিছিলটিকে স্বাগত জানিয়ে মাইকে ঘোষণা দেওয়া হয়।

ঢাকায় যোগদান করা মিছিল গুলোতে জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, যুগ্ম আহবায়ক গিয়াসউদ্দিন চৌধুরী, মহানগর জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহীন, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক কুতুব উদ্দিন আহম্মেদ, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, জেলা যুবসংহতির আহবায়ক রাজা হোসেন রাজু, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান আরা ভূইয়া, ১৯নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি পলি বেগম, কামাল হোসেন সহ অন্যান্যরা নেতৃত্ব প্রদান করেছেন।

About the author

SOFT PRO IT