বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চুর মাগফেরাত কামনায় দোয়া

জনপ্রিয় ব্যান্ড তারকা আইয়ূব বাচ্চুর মাগফেরাত কামনায় দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : প্রয়াত জনপ্রিয় ব্যান্ড তারকা সুরের জাদুকর আইয়ূব বাচ্চুর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বন্দর ২১নং ওয়ার্ডস্থ এনায়েতনগর এলাকায় এ দোয়া অনুষ্ঠিত হয়। বন্দর উপজেলা সম্মিলিত শিল্পী কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান এড. মাহমুদা আক্তার।

প্রবীণ নাট্যকার এবায়দুল্লাহ মিয়ার সভাপতিতে দোয়ানুষ্ঠানে অংশ মিডিয়া ভিশন কালচারাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক তথা টিভি নাট্য পরিচালক সাব্বির আহমেদ সেন্টু, সঙ্গীত শিল্পী সাংবাদিক সাইফুল্লাহ মাহমুদ টিটু, মো. সেলিম, কবি রইস মুকুল, রেফারেন্স সঙ্গীত বিদ্যালয়ের অধ্যক্ষ মিতু মোর্শেদ, রাহাতাব উদ্দিন রাহাত, রোকসানা রহমান সামিয়া, জাবেদ, মনসুর, দেলোয়ার প্রমূখ।

About the author

SOFT PRO IT