রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি  ) : রূপগঞ্জে শাহিন মোল্লা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে বরপা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহিন মোল্লা বরপা এলাকার মিজান মোল্লার ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক এসআই  মঞ্জুর রহমান জানান, শাহিন মোল্লা দীর্ঘদিন ধরে বরপা, সুতালড়া, বাগানবাড়ি, তেতলাবসহ বেশ কয়েকটি এলাকায় ইয়াবার ব্যবসা করে আসছে। বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রি করার সময় ৫২ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় শাহিন মোল্লার সহযোগী অপর দ্ইু মাদক ব্যবসায়ী আবু সিদ্দিক মোল্লা ও সাইফুদ্দিন সিকদার পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT