গাজী লিটন এর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা যুব শ্রমিকলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক গাজী মো. লিটনকে হত্যার উদ্দেশ্যে হামলাকারী কুখ্যাত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হাসান গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে জাতীয় যুব শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা। মঙ্গলবার (১৬অক্টোবর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় জাতীয় জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার বলেছেন, সারা দেশের শ্রমিকরা আজ হত্যা সহ নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। শ্রমিকলীগের নেতাকর্মীদের হত্যা করার চেষ্টার সাহস তারা কোথায় পায়? সন্ত্রাসী আর মাদক ব্যবসাযীদের বিরুদ্ধে শ্রমিকরা প্রতিবাদ করলেই তারা নির্যাতনের শিকার হচ্ছেন।

তিনি আরো বলেন, গাজী মো. লিটনের উপর যে হামলা হয়েছে এই হামলা সকল শ্রমজীবি মানুষের উপর হামলা। জেলার পুলিশ সুপার ও ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ এর দৃষ্টি আকর্ষন করে বলতে চাই অভিলম্বে সন্ত্রাসী ও কুখ্যাত এই মাদক ব্যবসায়ী হাসান গংদেরকে অভিলম্বে গ্রেফতার করে আইনের আওতার আনতে হবে। তা না হলে প্রয়োজনে আমরা রাজপথ, সড়কপথ, রেলপথ অবরোধ করতে বাধ্য হবো।

ফতুল্লা থানা যুব শ্রকিলীগের আহবায়ক সাইফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে উক্ত মানববন্ধনে এ সময় আরো বক্তব্য রাখেন, জেলা যুব শ্রমিকলীগের সহ-সভাপতি তাসলিম, সাধারন সম্পাদক সৈয়দ মোক্তার হোসেন, শ্রমিক কল্যান বিষয়ক সম্পাদক ফরিদ হাওলাদার, যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক সেন্টু সরকার, প্রচার সম্পাদক রিপন হাওলাদার, মোহাম্মদ আলী, নাজির মন্ডল সহ প্রমূখ।

এ ঘটনায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ১৬(১০)১৮।

উল্লেখ্য, গত ১৫ ই অক্টোবর সোমবার অনুমানিক বেলা দুইটায় সময় দেওভোগ মাদ্রাসা মসজিদের সামনে  তাকে একা পেয়ে হাসান সহ অজ্ঞাত ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী হত্যার উদ্যেশে হামলা চালিয়ে দারালো অস্ত্র দিয়ে আঘাত করে আমার মাথা ক্ষত-বিক্ষত সহ শরীলের বিভিন্ন অংশ ইট দিয়ে থেতলিয়ে মারাত্বক জখম করে। আমি প্রান বাচাঁতে ডাক চিৎকার করলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আমার স্বজনরা খবর পেয়ে প্রাথমিক চিকিৎসার জন্য খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন।

খানপুর হাসপাতালের ইমারজেন্সি বিভাগের চিকিৎসক অমিত রায় জানান, আহত লিটনের মাথায় প্রায় চল্লিশটি সেলাই দেওয়া হয়েছে। লিটনকে চব্বিশ ঘন্টার জন্য হাসপাতালে নিবির পর্যবেক্ষনে রাখা হয়েছে।

সদর উপজেলার ফতুল্লা থানাধীর দেওভোগ পশ্চিম নগর এলাকার আব্দুল কাদের এর ছেলে লিটন(৪২) শহরের দুই নং রেল গেট এলাকার থানকাপর মার্কেটের থান কাপড় ব্যাবসায়ী ও জাতীয় যুব শ্রমিকলীগ নারায়ণগঞ্জ জেলা’র সাংগঠনিক সম্পাদক গাজী লিটন দীর্ঘদিন জাবৎ এলাকায় মাদক, সন্ত্রাস ও ইভটিজিং এর বিরুদ্ধে আপোসহীন নেতৃত্ব দিয়ে আসছেন। একই এলাকর শীর্ষ সন্ত্রাসী হাসান(৩৫) প্রায় এক মাস আগে জামিনে মুক্ত হয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। হাসানের ধারা একাধিক লোক জখম হয়ে পঙ্গুত্ব সহ মানবেতর জীবন যাপন করছে।

add-content

আরও খবর

পঠিত