রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৫১ ভরি ওজনের ৬টি স্বর্ণেরবারসহ গ্রেফতার ৫

রূপগঞ্জে ৫১ ভরি ওজনের ৬টি স্বর্ণেরবারসহ গ্রেফতার ৫
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (  রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৫১ ভরি ওজনের ৬টি স্বর্ণেরবারসহ ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ অক্টোবর রবিবার দুপুরে উপজেলার পুর্বাচল উপশহরের শিমুলিয়া এলাকার ৩শ ফুট সড়কে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে স্বর্ণ গুলো উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, নরসিংদী জেলার সদর থানার কোদালিয়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে নাদিম (২০), নিলিখা এলাকার আব্দুল আলীর ছেলে কামাল (৩৫), সামসু খায়ের ছেলে কাজল মিয়া (৩৫), রায়পুরা থানার বারকান্দি এলাকার মোস্তফা মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩০), আইলমারা এলাকার তারা মিয়ার ছেলে নুরে আলম (৩৫)।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পুলিশের কাছে সংবাদ ছিলো সকালে মালেশিয়া থেকে যাত্রীবেসে একদল চোরাচালানকারী অবৈধ ভাবে স্বর্ণেরবার নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে করে পুর্বাচলের দিকে রওনা হয়। এমন সংবাদের ভিত্তিত্বে জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) আনিছ উদ্দিন ও সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানসহ একদল পুলিশ নিয়ে পুর্বাচল উপশহরের শিমুলিয়া এলাকার ৩শ ফুট সড়কে মাইক্রোবাসটির গতিরোধ করে তল্লাশি চালায়।

এ সময় মালেয়শিয়া প্রবাসী নাদিম, কামাল, কাজলসহ নুরে আলম ও শফিকুল ইসলামের কাছ থেকে ৫১ ভরি ওজনের ৬টি স্বর্ণেরবার উদ্ধার করে এবং তাদের গ্রেফতার করা হয়। তবে অভিযুক্তদের দাবি, মালেয়শিয়া থেকে একদল দালাল তাদের কাছে স্বর্ণেরবার গুলো দিয়ে দিয়েছে। ওসি আরো জানান, এ ব্যপারে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT