বন্দর সদ্যপ্রাপ্ত

বন্দরে যৌথ অভিযানে গ্রেফতার -২

গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে র‌্যাব-১১ ও বন্দর থানা পুলিশের যৌথ অভিযানে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় ধৃতদের কাছ থেকে ৬শত১৫পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধৃতরা হচ্ছে থানার মাধবপাশা এলাকার আ. মজিদ মিয়ার ছেলে লতিফ(৫০) ও চিতাশাল এলাকার নাজির হোসেন মিয়ার ছেলে রাকিব (৪০)।

এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে ২টি মামলা রুজু করা হয়েছে । যার মামলা নং-৩৪(১০)১৮ ও ৩৫(১০)১৮ইং।

জানা গেছে, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালায় র‌্য্যাব-১১। নারায়ণগঞ্জ র‌্যাব-১১র ডিএডি পুলিশ পরিদর্শক রবিউল ইসলামের নেতৃত্বে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে  মাদক ব্যবসায়ী লতিফকে ৬শ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরাপর অভিযানে বন্দর থানার এসআই শাখাওয়াত রাকিবকে ১৫পিছ ইয়াবাসহ গ্রেফতার করেন।

ধৃতদের রোববার দুপুরেই নারায়নগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

About the author

SOFT PRO IT