নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাবিল হোসেনের জনসংযোগ অব্যাহত

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১৩ মার্চ রবিবার অত্র ইউনিয়স্থ ৪নং ওয়ার্ডের কলাবাড়ী, ছোটবাগ ও তৎসংলগ্ন এলাকার স্থানীয় জনতার কাছ থেকে দোয়া চেয়ে নিলেন অত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের জোড়ালো দাবীদার ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কাবিল হোসেন।

রবিবার তিনি সমগ্র ওয়ার্ডের বিভিন্ন বয়সী জনসাধারণের সাথে গণসংযোগ করেন এবং তার জন্য দোয়া কামনা করেন। কাবিল হোসেনকে পেয়ে সবাইকে উচ্ছাস প্রকাশ করতে দেখা যায় ও মুরুব্বিরা তাকে মাথায় আশীর্বাদ করে আগামী নির্বাচনে তার জন্য শুভ কামনা করেন। এমনকি নির্বাচনে তার পাশে থেকে তাকে জয়যুক্ত করার জন্য সকলে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, স্কুল, কলেজ, রাস্তাঘাট সহ শিক্ষামূলক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে নিরলস কাজ করে যাবেন বলে ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তিনি চেয়ারম্যান হলে মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও ভূমিদস্যুতার বিরুদ্ধে আজীবন কাজ করার প্রত্যয় ও সুশিক্ষিত একটি সচেতন নাগরিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করে যাচ্ছেন।

তিনি অত্র ইউনিয়নের উন্নয়নে ও আদর্শ ইউনিয়ন হিসেবে অত্র ইউনিয়নকে গড়ে তুলতে চান, এমনকি ইউনিয়নবাসীর সম-সুবিধা নিশ্চিত করণ, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করার অঙ্গিকার নিয়ে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। তাই বিএনপি থেকে দলীয় বিবেচনায় চেয়ারম্যান পদে কাবিল হোসেনকে ধানের শীষ প্রতীক দেয়া হলে দলকে তথা ভোটারদের তিনি নিরাশ করবেন না বলে প্রতিশ্রুতি দিয়ে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন ও সকলের দোয়া নিয়ে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 2   +   10   =