সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে জেলা আওয়ামী ম্যসৎজীবী লীগের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে জেলা আওয়ামী ম্যসৎজীবী লীগের প্রস্তুুতি সভা অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ষ্টাফ রির্পোটার ) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাকে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশ হিসেবে পরিণত করতে হলে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো দেশরতœ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী ম্যসৎজীবী লীগ। দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারন মানুষের কাছে তুলে ধরতে নৌকার বিজয় ও উন্নয়নের অগ্রযাত্রার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুুতিমূলক সভায় জেলা আওয়ামী ম্যসৎজীবী  লীগের নেতৃবৃন্দ এসব কথা বলেন।

১৩ অক্টোবর শনিবার সকালে সিদ্ধিরগঞ্জ এসও এলাকায় থানা মৎস্যজীবী লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা আওয়ামী ম্যসৎজীবী লীগের সভাপতি জানে আলম সেলিমের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক  এপিপি এ্যাড: বাবুল আক্তারের সঞ্চালনায় চলতি মাসে জেলা ম্যসৎজীবী লীগের সমাবেশ সফল করার লক্ষ্যে  প্রস্তুুতি সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্যকরী কমিটির সদস্য মো: মজিবুর রহমান মন্ডল, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক কাজী আতাউর রহমান, জেলা ম্যসৎজীবী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ সালাম মোল্লা, সংগঠনের প্রচার সম্পাদক কবির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ম্যসৎজীবী লীগের সভাপতি মো: শাহ আলম, ম্যসৎজীবী লীগ নেতা নাসির হোসেন, তৌফিক, মাসুদ, নাদিমসহ প্রমুখ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে জানে আলম সেলিম বলেন, জননেত্রী দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে। আওয়ামীলীগ সরকার আবারও ক্ষমতায় এলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। একমাত্র আওয়ামীলীগ সরকারই  উন্নয়ন বান্ধব সরকার। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশরত্ন শেখ হাসিনার বিকল্প নেই।

সংগঠনের সাধারন সম্পাদক এপিপি এ্যাড: বাবুল আক্তার আওয়ামী ম্যসৎজীবী লীগের নেতাকর্মীদের অনুরোধ জানিয়ে বলেন, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আমাদেরকে ভোগের রাজনীতি পরিহার করে ত্যাগের রাজনীতিকে সামনে নিয়ে আনতে হবে।আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে সকলকে নৌকার পক্ষে কাজ করার আহবান জানান তিনি।

About the author

SOFT PRO IT