বন্দর শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শিক্ষা-গবেষণার মাধ্যমে প্রশিক্ষিত জনবল তৈরি করতে হবে : মজিদ মোল্লা

শিক্ষা-গবেষণার মাধ্যমে প্রশিক্ষিত জনবল তৈরি করতে হবে : মজিদ মোল্লা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৫ ( বন্দর সংবাদ দাতা ) : বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রাক্তন ছাত্র ও থার্মেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মজিদ মোল্লা বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষা ও গবেষণার মাধ্যমে প্রশিক্ষিত জনবল তৈরি করতে হবে যারা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। নারায়ণগঞ্জের ২১নং ওয়ার্ডের সোনাকান্দাস্থ ১২ অক্টোবর শুক্রবার দুপুর ১২টায় বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজির অডিটরিয়ামে সংবর্ধণা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমরা যে যেখানেই কাজ করি না কেনো আমাদের মূল লক্ষ্য হতে হবে দেশের উন্নয়ন। আমি রাজনীতি করিনা কিন্তু সোনার বাংলা গড়ে তুলতে আমাদের স্ব স্ব পেশাকে জাতির কল্যাণে নিবেদিত করতে হবে। বর্তমান সরকার দেশের পরিকল্পিত এবং টেকসই উন্নয়নের ধারা চালু করে যে অগ্রনী ভূমিকা পালন করছে আমরা তাকে সাধুবাদ জানাই।

বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজির প্রিন্সিপাল প্রকৌশলী শরিফা সুলতানার সভাপতিত্বে সংবর্ধনানুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজির ইনষ্টিটিউটর প্রকৌশলী কামাল উদ্দিন, একে ফজলুল হক খান, বদরুজ্জামান, ওয়ার্কসপ সুপারেনটেন্ট, বাংলাদেশ ইনষ্টিটিউট অব মেরিন টেকনোলজির ইনষ্টিটিউটর নন-গেজেটেড সরকারী কর্মচারী সমিতির সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক আনিছুর রহমান, গোলাম রসুল আজাদ, উত্তম কুমারসহ মেরিন টেকনোলজির ইনষ্টিটিউটর সকল কর্মচারী, কর্মকর্তা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।

About the author

SOFT PRO IT