রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ৭ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে ৭ম শ্রেণীর শিক্ষার্থীকে বখাটে যুবক ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ১১ অক্টোবর বৃহস্পতিবার রাতে উপজেলার তারাব পৌরসভার মোগরাকুল এলাকায়।

স্কুল ছাত্রীর ভাই আক্তার হোসেনের থানা দেওয়া  লিখিত অভিযোগ থেকে জানা যায়, তার বোন স্থানীয় এম. এ কাদির হাই স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। মোগরাকুল এলাকার আশরাফ খন্দকারের বখাটে ছেলে রেদওয়ান প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে শিক্ষার্থীকে উত্যক্ত ও কু-প্রস্তাব দিত। বৃহস্পতিবার রাতে শিক্ষার্থীর মা ও ভাই বাড়িতে না থাকার  সুযোগে বখাটে রেদওয়ার ঘরে ঢুকে জবাই করার ভয় দেখিয়ে ধর্ষন করে। পরে রাত ১১টার দিকে তারা বাসায় এলে অসুস্থ অবস্থায় পরে থাকতে দেখে। পরে শিক্ষার্থীর মা ও ভাইয়ের কাছে ঘটনাটি জানায়। বিষয়টি রাতেই রেদওয়ানের ভাই রাসেল ও তার পরিবারকে বিষয়টি জানায় শিক্ষার্থীর ভাই আক্তার হোসেন ।

এ বিষয় নিয়ে বেশী বাড়াবাড়ি করলে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে তাদের কে তাড়িয়ে দেয়। রেদওয়ানের পরিবারের অব্যহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে ধর্ষিতার পরিবারটি। তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। তারা  মোগরাকুল এলাকার জহির মিয়ার বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঘটনার অভিযোগ এখনো হাতে পাইনি, অপরাধীকে অবশ্যই আইনের আওতায় আনা হবে।

About the author

SOFT PRO IT