বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সততা ও ক্লিন ইমেজের কারনে কাদিরকে নৌকা প্রতিকের প্রার্থী চায় বন্দরবাসী

সততা ও ক্লিন ইমেজের কারনে কাদিরকে নৌকা প্রতিকের প্রার্থী চায় বন্দরবাসী
Written by SOFT PRO IT

নারয়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : বিরামহীন ভাবে নৌকা প্রতিকে ভোট চেয়ে চলেছেন নারায়ণগঞ্জ-৫ আসন থেকে শাসক দল আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আব্দুল কাদির। ১২ অক্টোবর শুক্রবার বাদ আসর তিনি গনসংযোগ করেছেন বন্দরের ফরাজীকান্দা বাজার, মাহমুদ নগর, ব্যাপারী পাড়া, মদনগঞ্জ ও শান্তিনগর এলাকায়।

সুত্র মতে, বিগত প্রায় দেড় মাস ধরে বন্দরের প্রায় দুই শতাধিক গ্রামে গনসংযোগ করেছেন। এর আগে শহরেরও অধিকাংশ এলাকা গনসংযোগ করেছেন। মুলত সদর-বন্দর মিলে পুরো নির্বাচনী আসনে মাত্র ২/৩ টি এলাকায় গনসংযোগ করা বাকী রয়েছে। তবে সুত্রগুলোর দাবী প্রতিটি গনসংযোগে সাধারণ ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন আব্দুল কাদির। বিশেষ করে তাঁর সততা এবং রাজনৈতিক জীবনের ক্লিন ইমেজের কারনে সাধারণ ভোটারগন তাকেই নৌকা প্রতিকের প্রার্থী হিসেবে দেখতে চান।

এদিন গনসংযোগকালে আব্দুল কাদিরের সাথে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক তানভীর আহাম্মেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা হাজী মোশারফ হোসেন লিলু, মেয়াজ্জেম হোসেন হিরা, জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হাসিনা রহমান সিমু, বন্দর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী হোসেন, স্থানীয় যুবলীগ নেতা মাহাবুব আলম, শরিফ হোসেন, আব্দুর রাজ্জাক, রবিউল হোসেন, শম্ভু, জামাল হোসেন ও মহিলা লীগ নেত্রী নারগিস আক্তার মৌ ও প্রমূখ।

About the author

SOFT PRO IT