রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে জাতীয় পার্টির গণসংযোগ

রূপগঞ্জে জাতীয় পার্টির গণসংযোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মহাজোটের অন্যতম জাতীয় পার্টির পক্ষে জনমত সৃষ্টিতে গণসংযোগ করেছেন উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও যুব সংহতির সভাপতি সাইফুল ইসলাম। ১২ অক্টোবর শুক্রবার বিকালে উপজেলার কাঞ্চন পৌরসভা ও রূপগঞ্জ সদর ইউনিয়নের জাঙ্গীর এলাকায় এ গণসংযোগে  উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় সাইফুল ইসলাম বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান  পল্লি বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের নির্দেশেই  রূপগঞ্জের মানুষের পাশে থাকতে মাঠে বেরিয়েছি। মানুষের সারাও পাচ্ছি।  রূপগঞ্জের অনেক উন্নয়ন বাকি রয়েছে। এসব উন্নয়নের অংশিদার হতে স্থানীয় নিরীহ ও অবহেলিত জনসাধারনের জন্য নিরলস কাজ করতে চাই। গ্রামোন্নয়নের প্রতীক লাঙ্গল মার্কায় ভোট চান তিনি।

About the author

SOFT PRO IT