রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে অটো রিক্সা চালককে জবাই করে হত্যা : অটোরিক্সা ছিনতাই

হত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে  অটো রিক্সা চালক সাগরকে জবাই করে তার ব্যাটারী চালিত অটো রিক্সা ছিনতাই করেছে বলে জানা গেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আাঘাতের চিহ্ন রয়েছে। ১২ অক্টোবর শুক্রবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের বাইপাস সড়কের পাশে পূর্বাচল উপশহরের ৬ নং সেক্টরের মাঝিপাড়া এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার  করে পুলিশ। নিহত সাগর কায়েতপাড়া ইউনিয়নের কেওঢালা গ্রামের সাহিজউদ্দিনের ছেলে।

ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম জানান,  শুক্রবার দুপুরে দাউদপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে পূর্বাচল ৬ নং সেক্টরের মাঝিপাড়া এলাকার একটি কলাবাগানে যুবকের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। সাগরকে গলা কেটে জবাই করা ছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তার অটোরিকসাটি ছিনিয়ে নিতে বাঁধা দেওয়ায় হত্যাকারীরা তাকে খুন করে লাশ গুমের উদ্যেশ্যে মাঝিপাড়া কলাবাগানে ফেলে রেখে গেছে বলে ধারনা করা হচ্ছে। নিহত সাগর ভাড়া করা অটোরিকসা চালিয়ে বাক প্রতিবন্ধী পিতা ও ছোট ভাই শাকিব এর ভরন পোষন চালাতো বলে জানা গেছে। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

About the author

SOFT PRO IT