নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

তকী হত্যার বিচার চায়, এখন বুদ্ধিজীবীরা কোথায়?

তকী হত্যার বিচার চায়, এখন বুদ্ধিজীবীরা কোথায়?
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় মামালার রায়ের প্রতিক্রিয়ায় তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর আওয়ামীলীগ। এরআগে গতকাল বিকেল ৫টায় নগরীর ২নং রেলগেইটস্থ আওয়ামীলীগ কার্যালয়ে এক সমাবেশে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরজু রহমান ভূইয়া, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় এড. খোকন সাহা বলেছেন, চাষাঢ়ায় মিছিল করেন, কত আন্দোলন করা হয়। তকী হত্যার বিচার চায়। নারায়ণগঞ্জে খুশি কবির, আনু সাহেব সহ অনেকেই বক্তব্য রাখতে আসেন। শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হলো এখন সেইসব বুদ্ধিজীবীরা কোথায়? তকী হত্যার বিচার আমরাও চাই।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের আলোচিত হত্যাকান্ড সাত খুনের সাথে জড়িত থাকা সবার সুষ্ঠু বিচার হয়েছে। তাহলে তারেক জিয়া যে ২৪ টি খুন করল তার সুষ্ঠু বিচার কেন হলো না? আমরা এই রায়ে সন্তুষ্ট না। তারেক জিয়াসহ বাকি ১৯ জনের ফাঁসির দাবি করছি।

এর আগে সংক্ষিপ্ত এক সমাবেশে মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ২১ আগস্ট বোমা হামলা মামলায় যে রায় হয়েছে, এই রায়ের প্রতি আমরা অসন্তুষ্ট প্রকাশ করছি।  আমরা এই নৃশংস হত্যাকান্ডের মাস্টার মাইন্ড তারেক জিয়ার অবিলম্বে ফাঁসির দাবি জানাই।

এরপর তারেক জিয়ার ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলটি আওয়ামীলীগ কার্যালয় থেকে বের হয়ে শহরে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পূণরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এসময় উপস্থিতত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুল কাদির, আরজু রহমান ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, এড. মাহমুদা মালা, যুগ্ম সম্পাদক জিএম আরমান প্রমুখ।

About the author

SOFT PRO IT