রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে এরশাদের সাথে দীর্ঘ আলোচনায় সেলিম ওসমান

নির্বাচনসহ বিভিন্ন ইস্যুতে এরশাদের সাথে দীর্ঘ আলোচনায় সেলিম ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : আগামী সংসদ নির্বাচন প্রসঙ্গ, দলকে সাংগঠনিক ভাবে আরো শক্তিশালী করা সহ নারায়ণগঞ্জে জাতীয় পার্টির ভবিষ্যত কর্ম পরিকল্পনা সহ নানা বিষয়ে দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন বাবলু, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহীন সহ কেন্দ্রের অন্যান্য নেতৃবৃন্দ।

ঢাকায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর বাসভবনে ১০ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী এ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। সংসদ সদস্য সেলিম ওসমান এ তথ্য নিশ্চিত করেছেন।

About the author

SOFT PRO IT