বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে নাশকতার প্রস্তুতিকালে যুবদলের র্শীষ ২ নেতাসহ আটক-৩

আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দরে ২১ আগষ্ট গ্রেনেড হামলার রায়কে কেন্দ্র করে নাশকতার প্রস্তুতিকালে যুবদলের র্শীষ ২ নেতাসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ১০ অক্টোবর বুধবার দুপুর পৌনে ২টায় বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের আল বারাকা হাসপাতালের সামনে থেকে এদেরকে আটক করা হয়।

আটকৃতকৃতরা হলো বন্দর থানার নবীগঞ্জ কবিলার মোড় এলাকার মৃত মহিউদ্দিন মিয়ার ছেলে বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান দুলাল (৪৮) সালেহনগর এলাকার মৃত বাখর আলী বেপারী ছেলে বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন (৪৩) ও হরিপুর এলাকার আব্দুল করিম মিয়ার ছেলে সানাউল্যাহ (৫২)।

এ ব্যাপারে বন্দর থানার তদন্ত অফিসার হারুন অর রশীদ জানিয়েছে, গ্রেনেড হামলা রায় প্রকাশের পর আটককৃতরা ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কে আল বারাকা হাসপাতালের সামনে নাশকতার চেষ্টা করে।

আটককৃতরা থানা হাজতে আটক রয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটককৃদের বিরোদ্ধে থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT