নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

প্রয়াত নাসিম সৈনিক আলেয়া বেগম না ফেরার দেশে চলে গেলেন

প্রয়াত নাসিম সৈনিক আলেয়া বেগম নিরবে নিস্তব্দে না ফেরার দেশে চলে গেলেন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : অবশেষে নিরবে নিস্তব্দে না ফেরার দেশে চলে গেলেন নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত নন্দিত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের প্রমীলা সৈনিক আলেয়া বেগম (৬৫)। ৯ অক্টোবর মঙ্গলবার বিকালে আকস্মিক ভাবেই হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বর্ষীয়ান এ নারী নেত্রী শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে আলেয়া বেগম ২ ছেলে ২ মেয়ে ও অসংথ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন।

জীবদ্দশায় নারী নেতৃত্বের বলিষ্ঠ কন্ঠস্বর মরহুমা আলেয়া বেগম ছিলেন একজন সদালাপী মিষ্টভাষী ও নির্লোভ একজন মানুষ। বিভিন্ন সময়ে তিনি নারায়ণগঞ্জ জেলা মহিলা পার্টির সাধারণ সম্পাদক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার অনাকাংখিত বিয়োগে নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি একজন বিজ্ঞ অভিভাবককে হারালো। তার অকাল মৃত্যুতে নাারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মো: আবুল জাহের, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, মহানগর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ¦ সানাউল্লাহ সানু, সদস্য সচিব আকরাম আলী শাহিন, কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো: বাচ্চু মিয়া পৃথক পৃথক বিবৃত্তিতে গভীর শোক প্রকাশ জানিয়েছেন। একই সাথে তারা মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

About the author

SOFT PRO IT