বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

মদনপুরে সড়ক দূর্ঘটনায় মটর সাইকেল আরোহী নিহত

মদনপুরে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল আরোহী নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : ঢাকা চট্রগ্রাম মহাসড়কের বন্দর উপজেলাধীন মদনপুর চৌরাস্তায় কভারভ্যানের চাকায় পৃষ্ট হয়ে নাজমুল হক (২৮) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের লাধুরচর এলাকার নূরুল আমিনের ছেলে নাজমুল হক।

কাচঁপুর হাইওয়ে থানার  অফিসার ইনচার্জ কায়ুম আলী সরদার জানান, ৯ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মদনপুরে রাস্তা পারাপারের সময় কভারভ্যানের ধাক্কায় রাস্তায় পরে গিয়ে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী নিহত হয়। ঘটনাস্থলে দায়িত্বরত কাচঁপুর হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান নাজমুলের লাশ উদ্ধার এবং তাৎক্ষনিক ঘাতক কভারভ্যানটিকে (চট্রগ্রাম মেট্রো ড-৮১-৩২০৮) আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

About the author

SOFT PRO IT